৮ জুলাই, ২০২৪ তারিখে নরসিংদী জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র‍্যাকের যৌথ অর্থায়নে প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোবাশ্বের আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা অপরিসীম, তাদের পাঠানো রেমিট্যান্সের ফলেই দেশের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হচ্ছে কিন্তু দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরত এসে তারা সমাজে সেভাবে ইন্টিগ্রেটেড হতে পারছেন না। তিনি আরও বলেন, যারা বিদেশগমনে ইচ্ছুক তারা যেনো স্কিল ডেভেলপ করে এবং বৈধ উপায় ছাড়া যেনো কেউ বাইরে যাওয়ার চেষ্টা না করে। প্রধান অতিথি আরও বলেন, বিদেশ ফেরত কেউ যদি সমাজে পুনরেকত্রীকরণের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *