মোঃ মোমিন খান
বগুড়া প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে হত্যার উদ্দেশ্যে মারপিট ও শ্লীলতাহানি মামলায় পুলিশ আবু বক্কর ছিদ্দিক (৪৬) নামের এজাহাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে। সে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির মন্দিরপুকুর গ্রামের মমতজ সরদারের ছেলে।
মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার মন্দির পুকুর গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরধরে বাদি রেজাউল করিমের ছেলে রাসেল গত ২২ জুন দুপুরে বিাদমান সম্পত্তি থাকা গাছে আম পাড়তে গেলে তার প্রতিপক্ষ আবু বক্কর ছিদ্দিকসহ তার লোকজন গালিগালাজ করে আম পাড়তে বাঁধা দেয়। বাঁধায় আম না পেরে রাসেল বাড়ি যায়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে বাদি তার স্ত্রী ফেন্সি বেগম ও ছেলে রাসেলকে মারপিটে জখম এবং নারীর শ্লীলতাহানি ঘটায়। এ ঘটনায় চিকিৎসা শেষে বাদি রেজাউল করিম গত শনিবার (৬ জুলাই) আদমদীঘি থানায় একই গ্রামের পরশি আবু বক্কর ছিদ্দিক, তার স্ত্রী শিল্পী বেগম ও ছেলে সাকিব হোসেনকে আসামী করে একটি মামলা দায়ের করলে রাতে পুলিশ আবু বক্কর ছিদ্দিককে গ্রেফতার করেন। মামলার তদন্তকারি উপ পরিদর্শক প্রদীপ কুমার জানান গ্রেফতারকৃতকে গতকাল রোববার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *