বকশিগঞ্জ প্রতিনিধি
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় বাট্টাজোর এলাকায় আজ ৭ই জুলাই রবিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুদু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত দুদু মিয়া বাট্টাজোর ইউনিয়নের ঝুরারপাড় এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় , মৃত দুদু মিয়া দুপুরের সময় বাড়ির পাশে সেচ পাম্পের পাইপ বাধতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পরে থাকতে দেখে তার ভাতিজা উজ্জল দেখতে পেয়ে তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।
এবিষয়ে বকশীগঞ্জ থানার ( ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনি প্রক্রিয়াধীন আছে।
