dav

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় গোবিন্দগঞ্জে পুলিশের সচেতনতা মুলক সভা অনুুষ্ঠিত হয়েছে।আজ বেলা ২টায় শহরগছি কলেজের হল রুমে অনুুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো: কামাল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বার্হী অফিসার মো: আরিফ হোসেন ও সিনিয়র সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা। এতে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, মেডিকেল অফিসার মোস্তাক আহমেদ, কলেজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ সহ অন্যরা। অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস-জঙ্গীবাদ বিরোধী বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *