বুলবুল আহমেদ
নেত্রকোনা

আজ দুপুরে জেলা শহরের বারহাট্টা রোডে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার আয়োজনে এক প্রতিবাদী বিক্ষোভ পথসভা অনুষ্ঠিত হয় ।
নেত্রকোনা জেলা সভাপতি মুফতি মো, নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুফতি ওলী উল্লাহর পরিচালনায় বিভিন্ন উপজেলা থেকে
শতাধিক নেতাকর্মী এই বিক্ষোভ পথসভায় অংশগ্রহণ করেন ।
এ সময় বক্তব্য রাখেন , জেলা সভাপতি মুফতি নুরুল ইসলাম , সাধারণ সম্পাদক মুফতি ওলী উল্লাহ , প্রচার সম্পাদক মো, হামিদুর রহমান , প্রশিক্ষণ সম্পাদক মো, আব্দুল মান্নান জিহাদী, কমলাকান্দার সাংগঠনিক সম্পাদক মাওলানা কাউসার বিন সাঈদ । পথসভায় বক্তারা বলেন , ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি বাতিল এবং
দুর্নীতিবাজদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আন্দোলন গড়ে তুলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *