স্থানীয় প্রতিনিধি
ডি‌মের অস্বাভা‌বিক দাম নিয়ন্ত্রণে ফ‌রিদপুরের বিভিন্ন বাজি‌রে অ‌ভিযান চা‌লিয়ে‌ছে জেলা ভোক্তা অ‌ধিদপ্তর।
বৃহস্প‌তিবার সকাল থে‌কে দুপু‌র পর্যন্ত অ‌ভিযা‌নে শহ‌রের চকবাজারে অ‌ভিযান চালা‌নো হয়।
অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন জেলা ভোক্তা অ‌ধিকার অ‌ধিদপ্ত‌রের সহকা‌রি প‌রিচালক মো. সোহেল শেখ।
এ সময় মূল্য তালিকা না থাকা, বিক্রির ভাউচার না থাকা এবং অস্বাভাবিক দাম রাখায় দুই ডিম ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরা হ‌লো,
একতা ট্রেডার্সকে ৫,০০০ টাকা এবং মিতালী ট্রেডার্সকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ‌্য কাজী ফার্মসের প্রতি পিচ ডিমে কেনা মূল্য ৯.৬১ টাকা হলেও ভোক্তা পর্যায়ে বিক্রি করছে ১১.৫০-১২ টাকা দরে। কৃষি বিপণন আইনে নির্ধারিত যৌক্তিক মূল্যে ডিম বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

এসময় জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মো. শাহাদাৎ হো‌সেন ও চকবাজার বণিক সমিতির নেতা এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে বাজার অভিযান অব্যাহত থাকবে ব‌লে জানান তি‌নি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *