সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিকেল কলেজ নতুন ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সভাপতি ময়মনসিংহ সদর আসনে সংসদ সদস্য মোহিত উর রহমান সভায় বক্তব্য বলেন মেডিকেল হাসপাতালের সেবার মান উন্নয়ন ও চিকিৎসা সেবা আধুনিকায়নের প্রত্যয় ব্যক্ত এমপি শান্ত। তিনি আরো বলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আমার বাবা যখন পরিচালনা কমিটির সদস্য ছিলেন তখন হাসপাতালে জন্য কাজ করেছেন, বাবার রেখে যাওয়ার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাঃ জাকিউল ইসলাম, বিএমএ ময়মনসিংহ শাখার সভাপতি ডাঃ মোঃ মতিউর রহমান ভূইয়া, প্রফেসর ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম খান বিপ্লব সাধারণ সম্পাদক স্বচিপ ময়মনসিংহ জেলা শাখা, অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল কাদের অধ্যক্ষ ময়মনসিংহ মেডিকেল কলেজ, হাসপাতালে পরিচালনা পরিষদের কমিটির সদস্য ও সিনিয়র কর্মকর্তা, এডভোকেট আজহারুল ইসলাম ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক, ময়মনসিংহ মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ভিপি রাসেল পাঠান ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
