মোঃ আল ইমরান
নেত্রকোনা প্রতিনিধি
পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের লুনুই গ্রামের বাসিন্দা,শিল্পপতি আসাদুজ্জামান নয়ন ও বৈরাটী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান মোশারফ এর পিতা হাজী মোঃ ওয়াজেদ আলী তালুকদার
আজ সকাল ৭:৩৮ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল ফরমায়েছেন, ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে ভোগতেছিলেন।
মরহুমের জানাজার নামাজ নিজ গ্রামে লুনুই এ বিকাল ৬:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
মৃত্যু কালে তিনি ছয় ছেলে,দুই মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।

তাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ১১ নং গোহালাকান্দার ইউনিয়নের চেয়ারম্যান ও শ্যামগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন ফজল।

শোক বার্তায় চেয়ারম্যান আনোয়ারা হোসেন বলেন,ওয়াজেদ আলী তালুকদারের মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে,তিনি আমার আপন জনদের
মধ্যে একজন।
তিনি আমার একজন গুরুজন ছিলেন তাহার অবদান কোন ভাবেই ভুলতে পারবো না।
তারপর ও যার জন্ম আছে, তাকে মৃত্যুর স্বাধ ভোগ করতে হবে।
দোয়া করি আল্লাহ পাক হাজী মোঃ ওয়াজেদ আলী তালুকদার সাহেবকে জান্নাতুল ফেরদাউস দান করুক।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *