স্থানীয় প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের মদনখালী স্লুইস গেট সংলগ্ন কুমার নদে গোসল করতে নেমে ফারদীন (১৮) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।
বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয় নি। ফরিদপুর ফায়ার সার্ভিসের একদল ডুবুরী সন্ধ্যা পৌণে ছয়টা থেকে তল্লাশী চালিয়ে তার কোনো খোঁজ পায় নি।।
নিখোঁজ ফারদীন শহরের কমলাপুরের বালুরমাঠ এলাকার মোহাম্মদ সিরাজের সন্তান।
সে ফরিদপুরের সরকারি ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে ফারদীন ও তার আরেক বন্ধু ফেরদৌস দুজনে মিলে মদনখালী স্লুইস গেট এলাকায় কুমার নদে গোসল করতে নামে। বিকেল সাড়ে পাঁচটার দিকে নদীতে লাফ দেওয়ার পরে ফারদীন পানির তীব্র স্রোতে ভেসে যায়।
এসময় ফেরদৌসের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ রাড়ৈ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরীদল নিখোঁজ ওই তরুণকে উদ্ধারে তৎপরতা শুরু করে। কিন্তু রাত হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ফের উদ্ধার কাজ শুরু করা হবে।
এদিকে, ফারদীনের নিখোঁজের খবরে তার বাড়িতে পরিবারের সদস্য ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। নদের দুই পাড়ে উৎসুক জনতা ভিড় করে
