মোঃ আল ইমরান
নেত্রকোনা

নেত্রকোনা পূর্বধলার শ্যামগঞ্জ বাজারে কুমুদগঞ্জ জামে মসজিদের সামনের তিনটি রুমে ২০ জুন ২০২৪ ইং রোজ বৃহষ্পতিবার তাহের উদ্দিন তালুকদার ফাউন্ডেশন ও সাদেকা আক্তার রেণু পাবলিক লাইব্রেরীর শুভ উদ্বোধন হয়।
উদ্বোধন করেন তাহের উদ্দিন তালুকদার ও সাদেকা আক্তার রেণুর সুযোগ্য সন্তান উক্ত দুই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও বর্তমান সরকারের সড়ক ও পরিবহন কতৃপক্ষের মাননীয় সচিব এ, টি, এম কামরুল ইসলাম তালুকদার।
উদ্বোধনের পূর্বে তিনি বাবা মায়ের জন্য কুমুদগঞ্জ জামে মসজিদে দোয়ার আয়োজন করেন।
এ সময় উপস্হিত ছিলেন কুমুদগঞ্জ জামে মসজিদের সভাপতি মোঃ সরাফ উদ্দিন সরকার,সাধারন সম্পাদক মোঃ ফজলুর রহমান খান,এটি এম মাসুম,শিক্ষক আকরাম হোসেন,শেখ সালাউদ্দিন চাঁন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
এছাড়া ও উপস্হিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক খালেদুজ্জামান পারভেজ বুলবুল এবং শ্যামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আল ইমরান।
দোয়া পরিচালনা করেন কুমুদগঞ্জ জামে মসজিদের ইমাম মো: আবুল বাসার।
এ টি এম কামরুল ইসলাম তালুকদার বলেন,আমি শ্যামগঞ্জের সন্তান,শ্যামগঞ্জ বাসির জন্য কিছু করতে চাই। সেই প্রেক্ষিতে শ্যামগঞ্জে দুটি প্রতিষ্ঠান করলাম শ্যামগঞ্জ বাসীর কল্যানে। আমার মা সরকারের কাছ থেকে রত্নগর্ভা পুুরুস্কার পেয়েছে।
এটি শুধু আমাদের না শ্যামগঞ্জ বাসির অর্জন।
আপনারা আমার পাশে থাকলে ভবিষ্যতেও আপনাদের জন্য ভাল কিছু করতে পারবো।
সোয়াই নদীর বিষয়ে তিনি নিজ প্রসঙ্গে মসজিদে বলেন,সোয়াই নদীর গতিপথ যাতে বিঘ্নিত না হয় সে জন্য আমি কাজ করে যাচ্ছি আইনি প্রক্রিয়াই। আশা করি খুব দ্রুত কাজ হবে।
পরিশেষে মসজিদের মুসল্লিসহ শ্যামগঞ্জ বাসীর সাথে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *