মোঃ সাদিকুর রহমান
রাজশাহী দুর্গাপুর ১ নং নওপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গোপালপুর জদ্দারপাড়া পদ্মবিলা পান বরজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার আনুমানিক ৪ টার দিকে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীর মতে জানা যায় যে, দুর হতে আগুনের শিখা দেখতে পেয়ে ছুটে আসেন সবাই ।এবং
পান বরজে আগুন লাগছে বলে ধারনা করেন।
এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন কিন্তু পান বরজ রক্ষা করতে পারেনি।
এদিকে এলাকার লোকজন জানান
আগুন খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ায় আগুন নিভাতে অনেকটাই সময় লেগেছে। এই আগুনে৪/৫ জন কৃষকের ক্ষতি হয়েছে।
এদিকে এলাকাবাসী বলেন গোপালপুরে দুই বছরে ১০ বার আগুন লেগেছে বলে জানা যায়।
আগুনে প্রায় ৪/৫ জনের পান বরজ মালিকের পান পুড়ে যায়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে প্রায় ২ বিঘা মাটিতে ১০ লক্ষ টাকার ক্ষতি হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এই পান বরজের অগ্নিকাণ্ডের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা হলেন
হাফিজুল, জাফর, আব্দুর রাজ্জাক , মিঠুন, সহ অনেকের পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় যে, এলাকায়
প্রায় আগুনের ঘটনা ঘটছে।
