পাইকগাছায় উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার সোলাদানা ও দেলুটী ইউনিয়নের ২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ কেজি চাল, ৪ কেজি আটা, ২ কেজি মসুর ডাল, ২ কেজি সয়াবিন তেল ও ১ কেজি লবণ প্রদান করা হয়।

উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দাতা সংস্থার প্রতিনিধি বিকাশ মাহারজান, সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পি, প্রকল্প ব্যবস্থাপক আশরাফুল ইসলাম ও প্রকল্প কর্মকর্তা সুনন্দা ভদ্র।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *