আমি নিজেই মহান আল্লাহর কাছে দোয়া করি এরূপ এসিলেন্ড অভিজিত সরকার, সহকারী কমিশনার (ভূমি), পবা, রাজশাহীর মতো যেন বাংলাদেশের প্রতিটি উপজেলাতে থাকে। গতকাল ১১ জুন সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বসে ছিলাম আমার সঙ্গে আরও অনেকেই বসে ছিলেন সেবা নেওয়ার জন্য এসিল্যান্ড সরকারী কাজে বাহিরে ছিলেন বসে থাকা ব্যক্তিদের কে জিজ্ঞেস করলাম আপনারা সকাল থেকে এভাবে কষ্ট করে বসে আছেন আপনাদের খারাপ লাগছে না উত্তরে তারা বলেন খারাপ লাগলেও আমরা জানি স্যার আসার সঙ্গে সঙ্গে আমাদের কাজ হয়ে যাবে আমাদের স্যার খুবই ভালো, রাত আটটা নয়টা বাজলেও সমস্যা নাই তিনি তো আসবেন আর আমাদের সেবা দিয়েই বাসায় যাবেন।আমি অবাক হয়ে গেলাম মানুষের কথা শুনে আর ভাবলাম কতটাই আস্থা থাকলে মানুষ এভাবেই একজন এসি ল্যান্ডের ব্যাপারে এভাবে বলতে পারে।বিশেষ দ্রষ্টব্য: আমি ভেবেছিলাম সাংবাদিক পরিচয় দিয়েই সেবা নিব, কিন্তু তার আর দরকার হয়নি তিনি নিজে থেকেই আমার কাগজপত্র দেখে জমির খারিজের কাজ কমপ্লিট করে দিয়েছেন। একদিনের মধ্যেই আলহামদুলিল্লাহ। পবা উপজেলা ভূমি অফিস।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *