মাসুম কবীর
পুঠিয়ায় বানেশ্বর বাজারে গতকাল রাত্রে অজ্ঞান পার্টির সদস্যকে পুলিশ উদ্ধার করে নিয়ে আসে পুঠিয়া থানায়।

জানা যায় আসামি মোঃ রেজাউল হরিপুর থানা কুষ্টিয়া জেলা, তার সঙ্গে আরো তিনজন ছিল তারা পালাতক, রাজশাহী থেকে ছেড়ে আসা চারঘাট যাওয়ার একটি বাসে গরু বিক্রি করে ফিরছিলেন বাবর আলী নামের এক ব্যক্তি ঠিক সেই সময়ই অজ্ঞান পার্টি তাকে টার্গেট করলে হাতেনাতে ধরা পড়ে পুঠিয়ার বানেশ্বর বাজারে জনতার হাতে রেজাউল করিম।

এই ঘটনার খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে গতকাল রাতে তাকে আটক করে থানায় নিয়ে আসে, আজ সকালে আসামি রেজাউলকে আদালতে পাঠানো হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *