রেজাউল ইসলাম
আসুন সবাই মিলে পলিথিন বর্জন করি পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখি । এই শ্লোগানে পঞ্চগড়ের দেবীগঞ্জে পলিথিন ও প্লাস্টিক বর্জন অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে গত সোমবার সকালে ব্র্যাকের আলট্রা পুর গ্রাজুয়েশন ইউ পি জি প্রোগ্রামের সহযোগিতায় দেবীগঞ্জ অফিসের আয়োজনে টেপ্রিগঞ্জ ইউনিয়নে খারিজা ভাজনী দক্ষিণ গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি আশে পাশের এলাকা প্রদক্ষিণ করে। এ সময় ব্রাক ইউপিজির শাখা ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন ও কর্মসূচি সংগঠক মোঃ শেখ জামাল এবং গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি, স্বপন কুমার রায় ও সহ-সভানেত্রী শাপলা বেগমসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। র্যালি শেষে ওই এলাকার বিভিন্ন স্থান থেকে পলিথিন ও প্লাস্টিক সামগ্রী সংগ্রহ করে তা নির্দিষ্ট গর্তে পুতে রাখা হয়।
