ময়মনসিংহ প্রতিনিধি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ময়মনসিংহের ভালুকা, গফরগাঁও এবং নান্দাইল উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগের তিন প্রার্থী জয়ী হয়েছেন।
ভালুকা উপজেলা পরিষদ নিবার্চনে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজী রফিকুল ইসলাম রফিক আনারস প্রতীকে ৪৮ হাজার ৬৯৪ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তুফা দোয়াত কলম প্রতীকে ৩৪ হাজার ১৬৯ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. এজাদুল হক তালা প্রতীক নিয়ে ৫০ হাজার ৪৩০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন আহম্মেদ চশমা প্রতীক নিয়ে ২২ হাজার ৯৫৪ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন
বীর মুক্তিযোদ্ধার সন্তান মাহমুদা সুলতানা মুন্নি পদ্ম ফুল প্রতীক নিয়ে ৮৯ হাজার ৩৮৪ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. খাদিজা আক্তার কলস প্রতীক নিয়ে ২৯ হাজার ৭৩৬ ভোট পেয়েছেন।
গফরগাঁও উপজেলা পরিষদ নিবার্চনে উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি আশরাফ উদ্দিন বাদল আনারস প্রতীকে ৭১ হাজার ৩০৪ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ড.মোহাম্মদ আবুল হোসেন দীপু পেয়েছেন ১৯ হাজার ৭৪৫ ভোট।.ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন এ এস এম মজিবুর রহমান (তালা প্রতীক) তিনি পেয়েছেন ২৯ হাজার ৬৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আতাউর রহমান (উড়োজাহাজ প্রতীক) পেয়েছেন ২৮ হাজার ০৩৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার (প্রজাপতি প্রতীক) তিনি পেয়েছেন ৩৫ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূরজাহান সিরাজী ববি (কলস প্রতীক) পেয়েছেন ২৪ হাজার ৫৪৭ ভোট।
নান্দাইল উপজেলা পরিষদ নিবার্চনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান দোয়াত—কলম প্রতীকে ৪৬ হাজার ৪৩৬ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হক ভূঞা আনারস প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৫৮৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন শফিউল আলম রাসেল (তালা প্রতীক) ২৮ হাজার ৪শত ৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সারোয়ার হাসান জিটু (টিয়া পাখি) পেয়েছে ২১ হাজার ৩শত ৮৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তাছলিমা আক্তার তামান্না (ফুটবল প্রতীক) ৫৪ হাজার ৭শত ৮০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোয়ারা জুয়েল (হাস প্রতীক) ২৭ হাজার ৪শত ৯৬ ভোট পেয়েছে।
তিন উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম বুধবার রাতে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
