মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত গাইবান্ধা ক্রিকেট প্রিমিয়ার লীগ ও নাহিদ গ্রুপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৪ এর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং গাইবান্ধা সদর ২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতাশাহ সারোয়ার কবির।

জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোঃ দেওয়ান মওদুদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জনাব রণজিৎ বকশি সুর্য, জেলা ক্রীড়া সংস্থা সহ সভাপতি এবং ক্রিকেট উপ-পরিষদের সভাপতি জনাব রাগীব হাসান চৌধুরী হাবুল, জেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক জননেতা শাহ্ মাসুদ জাহাঙগীর কবির মিলন, বীর মুক্তিযোদ্ধা জনাব মাহামুদুল হক শাহাজাদা, সাবেক কৃতি খেলায়ার জনাব ওয়াজিউর রহমান রাফেল, কার্য নির্বাহী সদস্য জনাব মমতাজুর রহমান বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি জনাব ওমর ফারক রুবেল। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী সদস্য গোলাম মারুফ মনার সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ব্যাটমিন্টন উপ-পরিষদের সম্পাদক রকিবুল ইসলাম রিটন, সংস্থার কোষাধক্ষ ও ক্রিকেট উপ-পরিষদের সম্পাদক জনাব ওয়াহিদ মুরাদ লিমন, কার্য নির্বাহী সদস্য জনাব রকিবুল হক চৌধুরী, জনাব বেনজীর আহম্মেদ, জনাব মাসুদুল হক, জনাব সিরাজুল ইসলাম,গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ- সভাপতি ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সদস্য জনাব খান মো: সাঈদ হোসেন জসিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক জনাব রউফ মিয়া সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাব সমূহের কর্মকর্তা খেলোয়ারবৃন্দ, কোচ এবং সাংবাদিকবৃন্দ।

গাইবান্ধা ক্রিকেট প্রিমিয়ার লীগে অংশগ্রহণকারী ক্লাব সমূহ
‘ক’ গ্রুপ
সুপন্থি ক্রীড়া চক্র, গাইবান্ধা।
টাইগার স্পোর্টিং ক্লাব, গাইবান্ধা।
ক্রিকেট কোচিং সেন্টার, গাইবান্ধা।
এল.টি.সি ক্লাব, গাইবান্ধা।
‘খ’ গ্রুপ
মোঃ খালেদ স্মৃতি সংসদ, গাইবান্ধা।
ঘাঘট ক্রীড়া চক্র, গাইবান্ধা।
শেখ জামাল ক্রিকেট ক্লাব, গাইবান্ধা।
গোরস্থান পাড়া ক্রীড়া সংস্থা, গাইবান্ধা।

নাহিদ গ্রুপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় লায়ন ক্লাব, টাইগার স্পোর্টিং ক্লাব, মুন্সিপাড়া ক্রীড়া সংস্থা, ঘাঘট ক্রীড়া চক্র সহ নারী, বালক, পুরুষদের দ্বৈত ও একক গ্রুপে অংশগ্রহণ করছে কয়েকটি ক্লাব এবং সংস্থা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *