নিউজ ডেস্ক
রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়ি ঘিরে রাখে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-৩) এর কিছু সদস্য। ঘিরে রাখা সেই বাড়িতে অভিযান চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করেছে র‍্যাব-৩। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২২ মে) রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনে ‌র‍্যাব-৩। র‍্যাবের পরিচালক লে. কর্নেল মো. ফিরোজ কবীর এ তথ্য দিয়েছেন।

তিনি জানান, পূর্ব-বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযানে যায় র‍্যাব-৩।

এর আগে পরে বাড়িটি ঘিরে রাখা হয়েছিল। এ ঘটনাস্থলে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছায়। এরপর তল্লাশি চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করেছে র‍্যাব।

র‍্যাব-৩ পরিচালক আরো জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন এর আগেও বোমা তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল।

র‍্যাবের ধারণা, চলমান উপজেলা নির্বাচনে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই বোমাগুলো তৈরি হচ্ছিল।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *