ইমরুল আহসান
ময়মনসিংহের কিশোরগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত নাফিসা ফিশারিজ ও হ্যাচারিস এর পাশে অবস্থিত কয়েল লাকড়ি ফ্যাক্টরি থেকে ক্রমাগত কালো ধোয়া বের হচ্ছে। স্থানীয় জনগণ এবং প্রত্যক্ষদর্শীরা এর বিরুদ্ধে অভিযোগ করেছেন। অত্র প্রতিষ্ঠানের কোন লাইসেন্স নেই। রিপোর্টিং পরিদর্শনে গিয়ে দেখা যায়, কলকারখানা থেকে ক্রমাগত ধোয়া বের হচ্ছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে তারা বলেন, মালিকের মোবাইল নাম্বারে ফোন দেন। ফোন দিয়ে প্রতিষ্ঠানের বৈধতার কথা তুললে,মালিক বিষয়টি এড়িয়ে যান। এই প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার জন্য পরিবেশ অধিদপ্তর কর্তৃক তদন্ত করা প্রয়োজন।
