হৃদয় রায় সজীব
নেত্রকোণা প্রতিনিধি

“বিশ্বজুড়ে বাংলা” এই স্লোগানকে ধারণ করে সফলতার সাথে ছয়টি বছর অতিক্রম করে ৭ম বর্ষে পদার্পণ করলো বাংলা টিভি।

সকালে (১৯ মে) বাংলা টিভির নেত্রকোণা প্রতিনিধি ও ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) সাংবাদিক সংগঠন নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হাসানের সঞ্চালনায় ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর নেত্রকোণা জেলা অফিস মিলনায়তনে জেলার সাংবাদিকদের অংশগ্রহণে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অধ্যাপক আব্দুল কাইয়ুম রুকন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার কামাল হোসেন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি, দেশ টিভির জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, খবর নেত্রকোণার সম্পাদক ও জেলা ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি)এর সভাপতি মোঃ রেজাউল হাসান সুমন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সদস্য ও জেলা ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর সহ-সভাপতি প্রণব রায় রাজু,ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) সাংগঠনিক সম্পাদক ও নতুন সময় টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান ইমন, ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর জেলা শাখার অর্থ সম্পাদক মোঃ সোহেল মিয়া,জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার সম্পাদক ও এফ.আর.এস.বি এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাজমুল ইসলামসহ জেলার সাংবাদিকবৃন্দ।

পরে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বাংলা টিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উত্তর উত্তর সমৃদ্ধি অর্জনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *