পাইকগাছার কৃষকদের মাঝে ভতুর্কি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বোয়ালিয়া বীজ উৎপাদন খামার বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উপ—সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা বিশ^জিৎ দাশ ও উপ—সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন।
উল্লেখ্য, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে উপজেলার ৩জন কৃষকের মাঝে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন প্রদান করা হয়।
