হিজলা প্রতিনিধি
বরিশাল জেলার হিজলা উপজেলার উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপুর  সভাপতিত্বে বিকাল ৪ টায় সভাপতির বাসভবনে সামনে কর্মী সমাবেশের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ও হিজলা গৌরবদি  ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মিল,   পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ,  আব্দুল লতিফ খান , ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ সহ যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সভাপতি সম্পাদকসহ অসংখ্যক নেতাকর্মী, এ সময়ে নেতাকর্মীরা বক্তব্য বলেন আগামী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সকল নেতাকর্মীদের মতামত জানিয়ে বলেন, আগামী উপজেলা নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনের কার্যক্রম চালিয়ে যেতে হবে। নেতাকর্মীরা আরো বলেন, এই নির্বাচনে আমাদের জিততেই হবে কোন প্রকার পরাজয় মেনে নেওয়া যাবে না, বিগত দিনে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে ছিলাম ঠিক তেমনি ঐক্যবদ্ধ ভাবে থাকবো ইনশাআল্লাহ। সভাপতি সুলতান মাহমুদ টিপু তার বক্তব্যে  বলেন আমার ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  আলতাফ মাহমুদ দীপু তিনি উপজেলা  নির্বাচনের জন্য মাঠে-ঘাটে, হাটে, বাজারে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে,তারপরও আমি আজকের কর্মী সমাবেশে উপস্থিত থাকার জন্য বলেছি, তারপরেও তিনি এখানে উপস্থিত হয়নি, আমি দীর্ঘদিন হিজলা উপজেলায় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম আছি থাকবো, উপজেলা চেয়ারম্যান পদে দায়িত্বে ছিলাম, তারপরও আমি আশাবাদী আমার হিজলা উপজেলার সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে আমাকে পূর্বেও ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান বানিয়ে ছিলেন এবারও আমাকে উপজেলার চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *