মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় জাফর(৩৬)এবং মো: আল জাহিদ ওরফে শাহিন (২৬) নামে দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১৪ কেজি।
র্যাব সূএে জানা গেছে, শুক্রবার ১২ মে ২০২৩ বিকেলে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন গোবিন্দগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। মোঃ জাফর (৩৬), পিতা- মৃতঃ আব্দুল বারেক, সাং-তুলপাই, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর, ২। মোঃ আল জাহিদ @ শাহিন (২৬), পিতা- মোঃ মমিনুল, সাং-আটগাঁও সরকার পাড়া, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুর দ্বয়কে মাদক কেনা বেচার সময় ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীরা সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
