নিলয় হাসান
বাংলাদেশ আওয়ামী তথ্য -প্রযুক্তি লীগ ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী তথ্য – প্রযুক্তি লীগের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি সাবেক ছাত্রনেতা সারোয়ার জাহান । তিনি বলেন আমাদের জাতির জনক মহান তেজস্বী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার প্রতি বিনম্র শ্রদ্ধা। উনি ৭ ই মার্চ ঐতিহাসিক ভাষণে সঠিক দিকনির্দেশনা দিয়েছিলেন।গত ২৫ শেষ মার্চ রাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের নির্বিচারে হত্যা করেছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , মাননিয় প্রধানমন্ত্রী সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ দেশরত্ন সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা , সজীব ওয়াজেদ জয় , সায়মা ওয়াজেদ পুতুলসহ বঙ্গবন্ধুর পরিবারের সকলের জন্য ও সেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা । উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা সহ আলেমরা দোয়া পড়ান । উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী তথ্য -প্রযুক্তী লীগ ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ নিরব হাসান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিরব হাসান বলেন তথ্য ও প্রযুক্তি লীগকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে সারা বাংলাদেশে দলটিতে থাকা সকল নেতা কর্মী।তিনি বলেন বাংলাদেশ আওয়ামী তথ্য – প্রযুক্তি লীগের পায়ের তলার মাটি অনেক শক্ত।এই সংগঠনে থাকা সকল নেতা কর্মী দিনরাত কাজ করে যাচ্ছে।সামনে অবশ্যই সংগঠনটি সাংগঠনিকভাবে আরও অনেক শক্তিশালী হবে ইনশাআল্লাহ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *