মোঃ ইমরুল আহসান
০৯ /০৫/২০২৩ তারিখ ১০.৩০ ঘটিকার সময় অতিরিক্ত ডিআইজি প্রশাসন তানভীর হায়দার চৌধুরী নেতৃত্বে সিআইডিতে একটি পরিপূর্ণ আর্কাইভ শাখা ও নীতিমালা প্রণয়ন এর উদ্দেশ্য সিআইডির ১১ তলা সিচুয়েশন সেন্টার কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ মেজবাহ -উল- ইসলাম, পিএইচডি, অধ্যাপক তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যাবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জনাব ফাতিহা ইয়াসমিন এসএসপি (সিআইএইউ ),জনাব মোঃ আনিচুর রহমান বিশেষ পুলিশ সুপার ঢাকা মেট্রো দক্ষিণ, বিশেষ পুলিশ সুপার প্রশাসন মুহাম্মদ মিনহাজুল ইসলাম, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোঃ আজাদ রহমান, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার তানজিলা সিদ্দিকী, এএসপি ( লজিস্টিক) সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ ঢাকার পুলিশ পরিদর্শক জনাব শওকত মাহমুদ ,পুলিশ পরিদর্শক মোঃ কামরুজ্জামান মাহবুব ও পুলিশ পরিদর্শক খালেদ আমিরুল করিম।
উক্ত কমিটি সভাশেষে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম মহোদয়ের নেতৃত্বে আর্কাইভ শাখা এবং ফিউমিগেশন রুম পরিদর্শন করে এবং সিআইডি প্রধানের নিকট হতে রেকর্ডরুম স্থাপনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা গ্রহণ করে। পরিশেষে সভাপতি মহোদয় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভার কাজ সমাপ্ত করেন। এ সময় অনান্য ঊর্ধ্বতন কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
