স্থানীয় প্রতিনিধি
মির্জাপুর থানার পুলিশের একটি চৌকস টিম ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক এলাকায় আইন শৃঙ্খলা ডিউটি ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মির্জাপুর থানাধীন বাওয়ার কুমারজানী সাকিনন্থ ঢাকা- টাঙ্গাইল গামী লেইনে রাস্তার বাম সাইডে পাকা রাস্তার উপর জনৈক আরফিন খানের বাড়ীর উত্তর পার্শ্বে একটি সাদা প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয় করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে মির্জাপুর থানার পুলিশ টিম ঘটনাস্থলে তল্লাশি পরিচালনা করে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা ও ০১ টি প্রাইভেটকার উদ্ধারসহ ধৃত আসামী আব্দুল্লাহ আল ফারদীন (২১), পিতা-রবিউল হাসান, গ্রাম-বালিয়াকান্দি (বড় বাড়ী), থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়। ধৃত আসামী আব্দুল্লাহ আল ফারদীন (২১), এর হেফাজত হতে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা, যাহার আনুমানিক মূল্য=২,৮০,০০০/- (দুই লক্ষ আশি হাজার) টাকা ও ০১ টি প্রাইভেটকার উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (গাঁজা) বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রয় করে এবং উদ্ধারকৃত ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা নিজ হেফাজতে রাখার বিষয়ে নিজের দোষ স্বীকার করে। উপরোক্ত আসামীকে বিচারর্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
