মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলা ডিবি অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে গাইবান্ধার অফিসার/ফোর্স জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
০৮ মে, ২০২৩ খ্রিঃ তারিখ সময় ০০.৫৫ ঘটিকায় গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন ০৩নং সাঘাটা ইউপির ০৪ নং ওয়ার্ডের দক্ষিণ সাথালিয়া গ্রামস্থ জনৈক মিসেস শিল্পী বেগম(৪৫) স্বামী মৃত আনিছুর রহমান এর চৌচালা টিনের ঘরের ভিতরে জুয়া (তাস) খেলারত অবস্থায় ০৯ জন জুয়ারি কে আটক করে এবং জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করে ও আলামত হিসেবে জব্দ করা হয়।

জুয়া খেলার ০৪ বান্ডিল খোলা তাস সহ মোট উদ্ধার ১২,৭৩০ ( বার হাজার সাতশত ত্রিশ) টাকা।
৮. গ্রেফতার:- গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সাহার আলী (৫০), পিতা- মোঃ আবুল মন্ডল, ২। মোঃ তাজিরুল ইসলাম(৪৪), পিতা- মোঃ আব্দুর রহমান, ৩। মোঃ ইউনুস(৩৬), পিতা- মোঃ মৃত আইজল, ৪। মোঃ লুৎফর রহমান(৫৫), পিতা-মৃত আব্দুল জলিল সরকার, ৫। মাহাবুব হাসান রতন (৩২), পিতা- মোঃ আব্দুল মান্নান, ৬। মোঃ বাদশা মিয়া(৪২), পিতা- মৃত নজরুল ইসলাম,সর্ব সাং-দক্ষিণ সাথালিয়া, ৭। মোঃ শাহ আলম(৪৫),পিতা-মৃত সাহেব আলী,সাং-যুগীপাড়া, ৮। মোঃ মানিক মিয়া(২৩),পিতা- জাহিদুল ইসলাম,সাং- চিনিরপটল,৯ । মোঃ জহর আলী(৩৮),পিতা- আনছার মন্ডল,সাং-আকন পাড়া, সর্ব থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধা।

জুয়া খেলা সাথে জড়িতদের বিরুদ্ধে গাইবান্ধা সাঘাটা থানায় মামলা দাখিল প্রক্রিয়াধীন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *