লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের নিশ্চিন্তার মাঠে ভেজাল কীটনাশক স্প্রে করায় জমির তরতাজা আলুর সব গাছ মরে গেছে। গাছগুলো মরে যাওয়ায় আলু চাষিরা হতাশ হয়ে ভিশন চিন্তা ভাবনায় দিনাতিপাত করছেন। চাষিরা হলেন উক্ত উপজেলার বড়তারা ইউনিয়নের শিশির নাজিরপাড়ার বসবাসকারী মৃত আন্তাছের ছেলে আলালের ৬৬ শতাংশ জমির আলু, মৃত আব্দুল গফুরের ছেলে হেলালের ৮০ শতাংশ জমির আলু ও মৃত আছাদের ছেলে লাল মিয়ার ৫০ শতাংশের জমির আলু গাছ সমূলে শেষ হয়ে গেছে। চাষিরা সাক্ষাতকারে বলেন আলুর গাছে মোড়ক ধরার শুরুতে নিশ্চিন্তা বাজারে অবস্থিত রমজান আলীর কীটনাশক দোকানে গিয়ে আলুর মোড়ক থেকে রক্ষা পাওয়ার কীটনাশক চাইলে কীটনাশক ব্যবসায়ী রমজান আলী নিম্নে উল্লেখিত সাইমন গোল্ড ও এমেস্টার টপ দিয়ে বলেন এ কীটনাশক ভালো, আলুর গাছে স্প্রে করলে মোড়ক ভালো হবে এবং গাছগুলো তরতাজা থাকবে। তার কথা মত স্প্রে করার পর আমাদের আলুর গাছগুলো সব মরে শেষ। চাষিরা আরো বলেন উক্ত কীটনাশক ব্যবসায়ী আমাদের দুঃখ বেদনার কথা জানাইলে ওনি আমাদের কথার প্রতি তিনি কোন কর্ণপাত করেননি এবং আলুর গাছের অবস্থা দেখার জন্য এক বারও জমিতে আসেন নি। এছাড়া ও আজ পর্যন্ত উপজেলা কৃষি অধিদপ্তর থেকেও দেখার জন্য কেউ আসেন নি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *