মানিক সরকার
শেরপুর জেলার সদর হাসপাতালে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সিনিয়র কনসালটেন্ট ডাক্তার না থাকার দরুন হাসপাতালের স্বাস্থ্য সেবা বেহাল অবস্থার সম্মুখীন। একটি জেলা হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট মেডিসিন, সার্জারি,ও চক্ষু বিভাগের ডাক্তার নেই, এর জন্য চিকিৎসা সুবিধা নিতে আসা রোগীদের খুব সংকট পোহাতে হচ্ছে।স্বাস্থ্যসেবা দান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনস্বার্থে এই সমস্যা দ্রুত সমাধান করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে জনদুর্ভোগ লাগব করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন স্থানীয় জনগণ এবং চিকিৎসা নিতে আসা রোগীরা।

