লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট ০২ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল ঘোষণা করা হয়েছে। ৭ই জানুয়ারী ২০২৪ রবিবার রাত ৮ টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি রির্টানিং অফিসার ও কালাই উপজেলা নিবার্হী অফিসার জনাব আবুল হায়াত তিনি দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চন ফলাফল ঘোষণা করন, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাননীয় হুইপ জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন (এমপি) ৬১ হাজার ৬শত ৭টি ভোট পেয়ে তিনি বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী “কাঁচি প্রতীক” গোলাম মাহফুজ চৌধুরী অবসর তিনি ৯ হাজার ৭শত ৮১টি ভোট পেয়ে পরাজিত বরণ করেন। জাতীয় সমাজতান্ত্রিক দল “মশাল প্রার্থী” আবুল খায়ের সাখাওয়াত হোসেন ভোট পেয়েছেন ১২২টি। স্বতন্ত্র প্রার্থী “ট্রাক প্রতীক” আতোয়ার রহমান মন্ডল ভোট পেয়েছেন ২৭৫টি। জাতীয় পার্টি “লাঙ্গল প্রতীক” আবু সাইদ নুরুল্লাহ ভোট পেয়েছেন ৯৪৫টি। ন্যাশনাল পিপলস্ পার্টি “আম প্রতীক” আবু সাঈদ ভোট পেয়েছেন ১৮৪টি। স্বতন্ত্র প্রার্থী “ঈগল প্রতীক” আব্দুর রাজ্জাক সরদার ভোট পেয়েছেন ২২১টি। বাংলাদেশ কংগ্রেস প্রার্থী “ডাব প্রতীক” মোঃ নয়ন ভোট পেয়েছেন ৬৮টি। উক্ত জাতীয় সংসদ নিবার্চন ফলাফল ঘোষণার সময় সরকারি বিভিন্ন দপ্তরের অফিসারগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জয়পুরহাট ০২ কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন (এমপি) সর্বমোট ১ লক্ষ ৫২ হাজার ১শত ৯৬টি ভোট পেয়ে তিনি জয়লাভ করেন। ভোট চলাকলীন কোন এলাকায় ও কোন কেন্দ্রে বিশৃংখলা ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে জাতীয় সংসদ নিবার্চন শেষ হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *