নিরব হাসান
ময়মনসিংহ
ময়মনসিংহ সদর ৪ আসনে জননেতা মোঃ আমিনুল হক শামীম কে বিজয়ী করার লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অন্তর্গত ওয়ার্ডের এর সর্বস্তরের নেতা কর্মী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক ছাত্রনেতা রেজাউল করিম অপু। অপু বলেন, ইনশা আল্লাহ জনগণ আমাদের সাথেই আছে সকলের দোয়া ও ভালবাসা নিয়ে আগামী ৭ই জানুয়ারি আমরা বিজয় নিশ্চিত করে ঘরে ফিরব ইনশাল্লাহ। সাবেক এ ছাএনেতা বলেন উন্নয়নের মার্কা ট্রাক মার্কা সদরের মার্কা ট্রাক মার্কা শামীম ভাইয়ের মার্কা ট্রাক মার্কা। ইতিমধ্যে রেজাউল করিম অপু লিফলেট বিতরণ, উঠান বৈঠক, রাস্তা ঘাটে চায়ের আড্ডাসহ গ্রাম থেকে গ্রামান্তর এ ছুটে বেরিয়েছেন ট্রাক মার্কার বিজয় নিশ্চিত করার জন্য। ট্রাক মার্কা জয়যুক্ত করার জন্য দিন থেকে রাত কাজ করে যাচ্ছেন রেজাউল করিম অপু। আমিনুল হক শামীম এর অত্যন্ত আস্তাবাজন শেখ রেজাউল করিম অপু। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজাউল করিম অপু বলেন ময়মনসিংহ সদরের উন্নয়নে আমিনুল হক শামীম ভাইয়ের কোন বিকল্প নেই। তিনি শুধু দেশ ও জনগণের উন্নয়ন করতে চান।তিনি বলেন আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে আর কিছু চাওয়ার নাই। এখন শুধু মানুষের সেবা করতে চাই জীবনের বাকিটা সময়।রাস্তা ঘাটের উন্নয়ন, স্কুল কলেজ প্রতিষ্ঠা মসজিদ, মাদ্রাসার কাজের উন্নয়ন এ অংশ গ্রহনে বিশেষ ভূমিকা পালনের আশ্বাস দেন।
