মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা জেলা কারাগার থেকে পালিয়েছে নাজমুল ইসলাম (২৭) নামে এক কয়েদি। জেল সুপারের বাসায় কাজ করতে এসে পালিয়ে যান তিনি। তিন দিনেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নাজমুল ইসলাম পালিয়ে যান। তার বাড়ি সাঘাটা উপজেলার শিমুলতাইড় গ্রামে। চুরির মামলায় বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হিসেবে বন্দি ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কারারক্ষী ও এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি চুরির মামলায় নাজমুল ইসলামকে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায় আদালত। এরপর থেকে নাজমুল ইসলাম কারাগারের যমুনা ওয়ার্ডে বন্দি ছিলেন। ঘটনার দিন সোমবার ভোরে সুপারের বাসায় কাজের জন্য তাকে ডেকে নেওয়া হয়। কিন্তু সেখানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, সুপারের বাসা থেকে কৌশলে পালিয়ে গেছেন।

ইতোমধ্যে তার পালানোর ঘটনায় জেলা কারাগার পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, কারাগার থেকে কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনায় গাইবান্ধা কারা কর্তৃপক্ষের কেউ মুখ খোলেনি। ঘটনার পর থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত বিষয়টি জানতে জেল সুপার জাবেদ মেহেদী ও জেলার মো. লাবলুকে মোবাইল ফোনে একাধিক কল দিলেও তারা রিসিভ করেনি।তার পরও বলছেন আমরা খুঁজছি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *