স্থানীয় প্রতিনিধি

গত ২৪ ডিসেম্বর অনুমান সকাল ১০:০০ ঘটিকায় ডিসিস্ট নাঈম (১৯) তার নিজ বাড়ি মাইজবাড়ী হতে শ্বশুর বাড়ি গ্রাম-রামাইল, থানা- ভূঞাপুর, টাঙ্গাইল বেড়ানোর উদ্দেশ্যে যায়। একইদিন সন্ধ্যা অনুমান ০৭:০০ ঘটিকার সময় ডিসিস্ট নাঈমের (১৯) স্ত্রী রেশমি শ্বশুর (মোঃ শফিকুল ইসলাম) কে মোবাইল ফোনের মাধ্যমে ফোন করে জানান যে, নাঈমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইং ২৫/১২/২৩ তারিখ ডিসিস্টের বাবা (মোঃ শফিকুল ইসলাম) ও মা (মোছাঃ নুরনাহার) তাদের ছেলের বউ রেশমি ও বেয়াই আঃ রাজ্জাক কে তাদের ছেলে নিখোঁজ হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জানায় যে, তাদের জানা নেই। পরবর্তীতে ডিসিস্ট নাঈম (১৯) এর বাবা-মা তাদের ছেলের বউয়ের কথা-বার্তা সন্দেহজনক হওয়ার কারণে ২৬ ডিসেম্বর বিষয়টি ভূঞাপুর থানা পুলিশকে মৌখিকভাবে জানান। তাৎক্ষনিকভাবে ভূঞাপুর থানা পুলিশের ০১ টি চৌকষ টিম ডিসিস্ট নাঈমের (১৯) শ্বশুর বাড়িতে পৌঁছান। ভূঞাপুর থানার পুলিশের চৌকষ টিমের অফিসার ডিসিস্টের স্ত্রী রেশমি কে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ডিসিস্ট নাঈম (১৯) নিখোঁজ হওয়া ও তাকে হত্যার বিষয়ে তথ্য প্রদান করেন। তার দেওয়া তথ্যমতে ভূঞাপুর থানা পুলিশের চৌকষ টিমটি অভিযান পরিচালনা করে আসামী ০২। মোঃ মাসুদ (১৯), পিতা- আঃ হাই, গ্রাম- ভরুয়া, থানা- ভূঞাপুর, জেলা- টাঙ্গাইল কে ২৬ ডিসেম্বর জেলার গোপালপুর থানাধীন সোনামুখী বাজার এলাকা হতে ০৪:১০ ঘঠিকায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী ০১। রেশমি ও আসামী ০২। মোঃ মাসুদ (১৯) দ্বয়ের দেওয়ার তথ্য ও দেখানো মতে ইং ২৬ ডিসেম্বর সন্ধ্যা অনুমান ০৫:৩০ ঘটিকার সময় রামাইল গ্রামের পাশ্ববর্তী জামালপুর জেলার সরিষাবাড়ী থানাধীন বালিয়ামেন্দা সাকিনের যমুনা নদীর পানির নিচ হতে ডিসিস্ট নাঈম (১৯) এর লাশ উদ্ধার করা হয়। এই সংক্রান্তে ভূঞাপুর থানার মামলা নং-১০, তারিখ-২৬-১২-২০২৩ খ্রি. ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়।

ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্ব প্রেম ঘটিত কারণে ডিসিস্ট নাঈম (১৯) হত্যার সাথে জড়িত থাকার বিষয়ে নিজেদের দোষ স্বীকার করে। উপরোক্ত আসামী বিচারর্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আসামীদ্বয় ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামীদ্বয়কে জেল হাজতে প্রেরণ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *