মোঃ ইমরুল আহসান
লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি গ্রাহকদের ডিপোজিট, লোন এবং ক্রেডিট কার্ড বিল পেমেন্টের জন্য “পেস্মার্ট” নামে কিউআর পেমেন্ট চালু করেছে। এই সেবাটি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এবং এসএসএলকমার্জ এর একটি যৌথ উদ্যোগ।

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এর হেড অফ রিটেইল বিজনেস, খোরশেদ আলম এবং এসএসএল ওয়্যারলেসের চিফ অপারেটিং অফিসার মো: ইফতেখার আলম ইসহাক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এর হেড অফ আইসিটি – শেখ মোহাম্মদ ফুয়াদ; হেড অফ রিটেইল লায়াবিলিটি – খন্দকার জাকারিয়া; হেড অফ কার্ডস (ভারপ্রাপ্ত) – মোঃ তৌফিকুর রহমান এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই নতুন সেবার মাধ্যমে গ্রাহকরা এখন কোনো ঝামেলা ছাড়াই তাদের ডিপোজিট, লোন এবং ক্রেডিট কার্ড বিল পেমেন্ট কিউআর কোডের মাধ্যমে করতে পারবেন। গ্রাহকরা ওয়েবসাইট থেকে কিউআর কোড স্ক্যান করেও তাদের বিল পরিশোধ করতে পারবেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *