মোঃ ইমরুল আহসান
০৪/০৫/২০২৩ খ্রি. সকাল ১০.০৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন ছিলিমপুর এস.বি ফিলিং স্টেশন এর সামনে (ঢাকা টু রংপুর) মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০২ (দুই) কেজি শুকনা গাঁজা পাওয়া যায়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক=১,০০,০০০/- (এক লক্ষ) টাকা উদ্ধার করতঃ আসামী ০১। মোঃ শুকুরদি @ বাবু (২৪), পিতা-মৃত আলাউদ্দিন, মাতা-মোছাঃ চেনা বেগম, সাং-বিন্নাকুড়ি, থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও, ০২। ইছারুল @ ইছা (২১), পিতা-মৃত সিরাজুল, মাতা-মোছাঃ মজেফা, সাং-মেদনী সাগর, থানা-হরিপুর, জেলা-ঠাকুগাঁও দ্বয়কে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আরিফ আলী এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) শরিফুজ্জামান ভূঁইয়া, এসআই (নিঃ) মোঃ সোলায়মান হোসেন বাচ্চু, এএসআই (নিঃ) মোঃ সাদিকুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ আব্দুল লতিফ, কং/মোঃ রিপন মিয়া, কং/মোঃ শফিকুল ইসলাম, কং/মোঃ চমক মেহেদী এবং নারী কং/মোছাঃ কুলছুম খাতুনএর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
