মোঃ ইমরুল আহসান
সিরতা ইউনিয়নে কেন্দ্র বানানো নিয়ে ঘটনায় চাচা ভাতিজার দ্বন্ধে একজন নিহত । উভয় ট্রাক প্রতীকের কেন্দ্র বানানোর জন্য ঝগড়া জড়িয়ে পরে একজন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে । নিহত ব্যাক্তি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা । মৃত ভিকটিম রফিকুল ইসলাম(৫২) পিতা মৃত নুর হোসেন সাং চর ভবানীপুর কোনাপাড়া ,অদ্য রাত ১৯ ডিসেম্বর অনুমান পনে ৮ টায় কোনাপাড়া হুতার বাড়ির মোড় আইনুদ্দিনের দোকানের সামনে নির্বাচনী ক্যাম্প নিয়ে আসাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে আপন ছোট ভাই ফারুক (৪০) বড় ভাইয়ের ছেলে রাজু (২৮),সাজু (২৫) এর মধ্যে কিল ঘুষাঘুষি ঘটনা ঘটে । ঘুষাঘুষির একপর্যায়ে ভিকটিম রফিকুল ইসলাম মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে আনার পথে ই মৃত্যুবরণ করেন। ডাক্তার মৃত ঘোষণা করেন। ভিকটিমের শরীরে উল্লেখযোগ্য কোন জখমের চিহ্ন দেখা যায়নি শুধুমাত্র নাকের উপরে বাম পাশে সামান্য কাটা জখম এর চিহ্ন দেখা যায়। উল্লেখ্য ভিকটিমের সাথে ভাতিজাদের আগে থেকেই বাড়ীর জমি নিয়ে বিবাদ রয়েছে বলে জানা যায় এবং ভিকটিম মৃত রফিকুল ইসলাম এর আগেও ২ বার স্ট্রোক করেছিলো । নিহত হওয়ার ঘটনা কোতোয়ালী পুলিশের তদন্ত অফিসার আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।
