মোঃ ইমরুল আহসান
মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশ ময়মনসিংহের আয়োজনে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা পিপিএম এর সভাপতিত্বে রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ঘটিকায় শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস (কল্যান শেড) উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন পিপিএম (বার)।

এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সেলিম সরকার রবার্ট, বীর মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা জিয়াউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কামাল পাশ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা হারুন-আল-রশিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (অবঃ) পরিদর্শক, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, (অবঃ) পুলিশ পরিদর্শক হাজী মোঃ নবী হোসেন, (অবঃ) বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রমূখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *