সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি ময়মনসিংহ এর আয়োজনে শনিবার (১৬ ডিসেম্বর) সম্মেলন কক্ষে উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাগেণের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপপ্রধান তথ্য অফিসার বলেন, আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এক অবিস্মরণীয় গৌরবময় গাথা দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করার দিন আজ। স্বাধীন বাংলাদেশের ৫২ বছর পেরিয়ে ৫৩ তে পদার্পণের দিন আজ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে মুক্তাকামী মানুষ ১৯৭১ সালে এই দিনে অর্জন করেছিলেন বিজয়। তিনি আরও বলেন, শধু এ দিনেই নয়, শহিদদের সবসময় স্মরন করা উচিত।
আলোচনা শেষে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হয়। এসময় অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *