মোঃ ইমরুল আহসান
নরসিংদীতে মানব পাচারকারী চক্রের মূলহোতা আল আমিনের খপ্পরে পড়ে দিশেহারা সদর উপজেলার যুবক নয়ন মনি। এবং বৈদেশিক টাকা উদ্ধারে জন্য লিখিত অভিযোগ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট। ভুক্তভোগী অভিযোগ সূত্রে জানা যায়, নয়ন মনি প্রধান সদর উপজেলার চিনিশপুর গ্রামের রৌওশন আলীর পুত্র। দালাল চক্রের মূলহোতা আল আমিনের খপ্পরে পড়ে সাত লক্ষ টাকা হারিয়ে দিশেহারা নয়ন মনি প্রধান। মানব পাচার কারী চক্রের মূলহোতা আল আমিনের গ্রামের বাড়ি করিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে সে কাশেম মিয়ার ছেলে। প্রবাস ফেরত দিশেহারা যুবক মনি প্রধানের লিখিত অভিযোগ হুবহু তুলে ধরা হলো

আল আমিন, পিতা- কাসেম মিয়া, গ্রাম- করিমপুর, পো: করিমপুর, ওয়ার্ড নং- ০২, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী। আমাকে বিগত ২০২২ইং সালে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার বিনিময়ে সৌদি আরব ফ্রি ভিসা মাধ্যেম আমাকে কাজ করার সুযোগ করে দিবে বলে সৌদি আরব নিয়ে যায়। কিন্তু ঐখানে যাওয়ার পরে আমাকে একটা বন্ধ রুমে আটক করে কোন প্রকার কাগজপত্র না দিয়ে আমার পরিবারের কাছ থেকে আরও ২,২০,০০০/- (দুই লক্ষ বিশ হাজার) টাকা সর্বমোট ৭,২০,০০০/- (সাত লক্ষ বিশ হাজার) টাকা নেয়। পরবর্তীতে আমি ঐ জায়গা থেকে পালিয়ে বাহিরে বের হলে সৌদি আরব পুলিশ আমাকে আটক করে জেলখানায় প্রেরণ করে এবং পরবর্তীতে ০৫ (পাঁচ) দিনে ভিতরে সৌদি আরব পুলিশ আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। বর্তমানে দালাল আমিন সৌদি আরব আছেন। শূন্য হাতে দেশে ফিরে এখন দিশেহারা হয়ে পড়েছেন যুবক নয়ন মনি। দালাল চক্রের মূলহোতা আলামিনের বিচারের দাবি করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানে মাধ্যমে যথার্থ কর্তৃপক্ষের নিকট ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *