মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

প্রাচীনতম সংগঠন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) ১১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) গানাসাস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল। এদিন জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান

কর্মসূচি ও শিশু-কিশোরদের মাঝে কবিতা আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কার্যকরি সভাপতি শাহজাহান খান আবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হানিফ বেলাল, আমিনুল ইসলাম গোলাপ, জহুরুল কাইয়ুম, আমিনুল ইসলাম খোকন, ফারুক শিয়ার চিনু, ময়নুল

ইসলাম রাজা, সিরাজুল ইসলাম সোনা, রোজিনা নাহিদ শিমুল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যকর্মী শাহনাজ আমিন মুন্নি।অন্যান্য দিনের কর্মসূচির মধ্যে রয়েছে নাটক, চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্ট নাট্য ও সাংস্কৃতিক কর্মীদের সম্মাননা প্রদান

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *