লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ চত্বরে কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ১২ই ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার সকাল ১০ টায় অত্র বিদ্যালয় হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও উক্ত বিদ্যালয়ের সভাপতি জনাব জান্নাত আরা তিথি’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরল ইসলাম। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন তাজমহল হোসেন, কাজী আশফাক আহমেদ, আবু বব্বর সিদ্দীক প্রিন্স, আজাদ হোসেন, এরশাদ আলী, অসিত কুমার, নজিবুল্লা ও মুর্শিদা আক্তার। প্রধান শিক্ষক ও শিক্ষকগণ বক্তব্য প্রদান কালে কান্নায় জরিত কন্ঠে ভেঙ্গে পরেন। বিদায়ী ইউএনও জান্নাত আরা তিথি ছিলেন একজন বিনয়, ন¤্র, ভদ্র এবং সৎ ও ভাল মানুষ। পরিশেষে বিদায়ী উপজেলা নিবার্হী অফিাসার ও উল্লেখিত বিদ্যালয়ের সভাপতি বিদ্যালয়, শিক্ষার মান উন্নয়ন এবং উন্নত মানের পাঠদান বিষয়ে শিক্ষকদের পরামর্শ দেন তারপর সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে নিজের ও পরিবারের সদস্যেদের জন্য দোয়া চেয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করেন।
