উবায়দুল্লাহ রুমি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিষপান আব্দুল আজিজ (৫৫) নামের এক ব্যাক্তি বিষপান আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া গ্রামে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আত্মহত্যাকারী ব্যাক্তি দীর্ঘদিন যাবত হার্ট ও কিডনি রোগে ভোগছিলেন। ঘটনার দিন সকালে নিজ বাড়ী থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হয়। কিছুক্ষণ পরে বাড়িতে ফিরে এসে বমি করতে শুরু করে এবং মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তার স্ত্রী স্বামীর সঙ্কটাপন্ন অবস্থা দেখে ডাক চিৎকার করলে পরিবার ও স্থানীয় লোকজন এসে দেখে তাকে চিকিৎসার জন্য নেয়ার চেষ্টা কালে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যুর ব্যাপারে কোন অভিযোগ না থাকায় পুলিশ পরিবারের লাশ কাছে হস্তান্তর করে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *