বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দুপুরে জামালপুর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে দরিদ্র শিক্ষার্থী ও অসহায় দরিদ্রদের মাঝে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), জামালপুরের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সানজিদা হক মৌ, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), জামালপুর এঁর সভাপতিত্বে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পুনাক সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বৃহত্তর পরিসরে দেশের নারী সমাজের ক্ষমতায়ন ও উন্নয়নে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। পুলিশ কর্মকর্তাদের সহযোগীতায় পুনাক আত্মমানবতার সেবায় সামাজিক কর্মকান্ডে কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণে যেসব কর্মসূচি গ্রহণ করছে তা সত্যিই প্রশংসনীয়।

এসব আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *