স্থানীয় প্রতিনিধি 
০৬ ডিসেম্বর টাঙ্গাইল সদর থানা, টাঙ্গাইল এর অভ্যন্তরীণ উন্নয়নমূলক কাজ ০১। থানার মূল ভবন সংস্কার, ০২। অফিসার ইনচার্জ এর বাস ভবন সংস্কার ও বাউন্ডারী ওয়াল নির্মাণ, ৩। প্রধান সড়ক হইতে থানায় প্রবেশের মূল গেইট সংলগ্ন ড্রেন ও পাকা রাস্তা নির্মাণ ৪। থানার অভ্যন্তরে মসজিদ ও বিভিন্ন কোয়ার্টারে যাওয়ার একাধিক পাঁকা রাস্তা নির্মাণ ৫। থানার অভ্যন্তরে স্যালুটিং ডাইস এর সংস্কার সহ বাউন্ডারী ওয়াল নির্মাণ, ৬। থানার অভ্যন্তরে মাঠসহ নিচুস্থান গুলোতে মাটি ভরাট, ৭। থানার অভ্যন্তরে বিভিন্ন ফলজ গাছ সহ ফুলের গাছ রোপন ও সৌন্দর্য বর্ধন, ৮। থানার অভ্যন্তরে মালখানার বিভিন্ন গাড়িসহ বিভিন্ন মালামাল রাখার জন্য টিনসেড ঘর নির্মাণসহ পরিচ্ছন্ন ও সারিবদ্ধভাবে রাখা, ৯। থানার অভ্যন্তরে ও বাহিরে নিরাপত্তা কল্পে সি.সি ক্যামেরা স্থাপন
, ১০। থানা মসজিদ সাউন্ডবক্স স্থাপনসহ উহার সংস্কার, ১১। থানা ভবনের দ্বিতীয় তলায় সকল অফিসার নিয়ে মিটিং এর জন্য কক্ষ সংস্কার ও রাউন্ড টেবিল স্থাপন এবং ১২। থানার সকল অফিসার ফোর্সদের বিশুদ্ধ পানি পানকরার নিমিত্তে বড় সাবমার্সিবল পানির পাইপ স্থাপন কাজগুলোর শুভ উদ্বোধন করেন সরকার মোহাম্মদ কায়সার পুলিশ সুপার, টাঙ্গাইল (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)। টাঙ্গাইল সদর থানা, টাঙ্গাইল এর অভ্যন্তরীণ উন্নয়নমূলক কাজ গুলোর বাস্তবায়ন করেন মোহাম্মদ আবু ছালাম মিয়া-পিপিএম অফিসার ইনচার্জ, টাঙ্গাইল সদর থানা, টাঙ্গাইল। উদ্বোধন শেষে দেশবাসীর মঙ্গল ও পুলিশ প্রশাসনের সদস্যদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সদর থানা টাঙ্গাইল এর সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
