মোঃ ইমরুল আহসান

গত ২৫ নভেম্বর বেলা ১১ টা হতে ১১.৩০ এর মধ্যে নিচের ব্যক্তি তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারতলা হতে কয়েকটি পানির কল চুরি করে। ইতোপূর্বে হাসপাতাল থেকে বিভিন্ন দফায় কয়েক হাজার টাকা মূল্যমানের প্রায় ২২ টি দামী কল চুরি হয়। সেই সুবাদে থানায় বেশ কয়েকটি জিডি করা হয়।
আজ পুনরায় রোগীর ছদ্মবেশে হাসপাতালে চুরির চেষ্টাকালে হাসপাতালে কর্মরত স্টাফবৃন্দ পূর্বের ছবির সূত্র ধরে তাকে শনাক্ত করে। আটক করে জিজ্ঞাসাবাদ শেষে সে নিজের পূর্ববর্তী চুরির কথা স্বীকার করে। সে জানায় তার বাড়ি ত্রিশাল এর কালিরবাজার এলাকায়। চুরিকৃত কল সে তারাকান্দার ভাঙ্গারির দোকানে বিক্রি করতো।
এরপর থানায় খবর দিয়ে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হয়।
হাসপাতালের সম্পদগুলো সরকারি সম্পদ, জনসাধারণের সেবা প্রদান ও ব্যবহারের জন্য। এগুলো চুরি বা কোনোরূপ ক্ষতিসাধনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *