স্থানীয় প্রতিনিধি
তিন মাস আগে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে তরুণীকে ঝিনাইদহ থেকে ঢাকার শান্তিনগরে নিয়ে আসে পরিচিত এক ব্যক্তি। পরে ময়মনসিংহ শহরে এনে গাঙ্গিনারপাড়ের যৌনপল্লিতে তাকে বিক্রি করে দেওয়া হয়। এদিকে শনিবার দিবাগত রাতে একজন খদ্দেরের মোবাইল থেকে তিনি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে তাকে উদ্ধারের অনুরোধ জানান। পরে ৯৯৯ নম্বরের কলটেকার কনস্টেবল ইবনুল ফয়েজ তরুণীকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ময়মনসিংহ কোতোয়ালি থানাকে জানান। সঙ্গে সঙ্গে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের একটি দল গিয়ে কলার তরুণীকে (২২) উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার অভিভাবকরা এলে তাদের কাছে তরুণীকে বুঝিয়ে দেওয়া হয়।
