মোঃ ইমরুল আহসান
সরেজমিনে ময়মনসিংহের ফুলপুর ৫০ সয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, নৈশপ্রহরী মো. খোকন এক রোগীর প্রেসার মাপছেন জরুরি বিভাগে। আবার কখনো সরকারী রেজিস্ট্রারে নাম এন্ট্রি করছেন,কখনো কখনো রুগীর প্রেসক্রিপশন করছেন।তার দাবি সারা দেশের সরকারী হাসপাতালগুলোতে তাদের মতো নৈশপ্রহরী’রা এসব করছেন। নৈশপ্রহরী খোকন বলেন, আমরা যদি মানুষকে সহযোগিতা না করি তাহলে সাধারণ মানুষ তো চিকিৎসা থেকে বঞ্চিত হবে।
