মোঃ ইমরুল আহসান
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকায় বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু মনোনয়ন পাওয়ায় ২৬ নভেম্বর রোববার সন্ধ্যায় শেরপুর উপজেলা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা শহরে আনন্দ মিছিল করেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করা হয়েছে।
আনন্দ মিছিল শেষে স্থানীয় বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা একত্রিত হলে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব গোলাম ফারুক, সহ সভাপতি আলহাজ্ব মুন্সি সাইফুল ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।
উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব শাহ জামাল সিরাজী, স ম হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, শহর আওয়ামীলীগের সভাপতি সারয়ার রহমান মিন্টু, সহ সভাপতি নুর হোসেন মন্ডল,আলহাজ্ব সেলিম রেজা, সাংবাদিক জাহাঙ্গীর ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাশেদুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ন কবীর ড্যানি, সাধারণ সম্পাদক নিহাল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *