মোঃ ইমরুল আহসান
২৪ নভেম্বর সকাল ০৯.০০ ঘটিকায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, সিলেটে বিভাগীয় পর্যায়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৩’ ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৩’ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড ফিনান্স), রেঞ্জ ডিআইজির কার্যালয়, সিলেট। বর্ণিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএমপি, সিলেট এর পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্), জেলা প্রশাসক, সিলেটসহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।
