১৪ নভেম্বর, ২০২৩ তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এমপি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহের সাথে সরাসরি সংযুক্ত হয়ে ৪৮,০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন ‘ময়মনসিংহ স্টিল রাইস সাইলো’ এবং জেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন।

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত এই উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কে এম খালিদ এমপি, প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ইকরামুল হক টিটু, মেয়র, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, উম্মে সালমা তানজিয়া, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ, মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রজাতন্ত্রের কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ প্রান্তে সঞ্চালনা করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজার রহমান।

বন্যা, ঘূর্ণিঝড়, খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেন আমাদের নিত্যসঙ্গী। জলবায়ু পরিবর্তনের কারণে এসব প্রাকৃতিক দুর্যোগের অভিঘাত দিন দিন বাড়ছে। এ ধরনের পরিস্থিতিতেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দীর্ঘ মেয়াদে খাদ্য মজুদের কৌশল গ্রহণ করেছে। এই লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে নির্মাণ করা হচ্ছে ইস্পাতের তৈরী আধুনিক রাইস সাইলো, যার একটি ময়মনসিংহ নির্মিত হল। সাইলোটির কার্যক্রম শুরু হলে আধুনিক পদ্ধতিতে চাল সংরক্ষণ করা সম্ভব হবে। এই সাইলোতে রাখা চাল সহজে নষ্ট হবে না, চালে দুর্গন্ধ হবে না। দীর্ঘ মেয়াদে সংরক্ষণ করা যাবে বলে প্রাকৃতিক দুর্যোগের সময় সহায় হবে এই সাইলো। ৪৮ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার এই সাইলো চালু হওয়াতে ময়মনসিংহের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী।

ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে আমরা উদ্ভোদনকৃত সকল কার্যক্রমের সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *